অ্যাডভান্সড কম্পিউটার অফিস প্রোগ্রাম
৩ মাস • ৩৬টি ক্লাস | কোর্স ফি: ৳ ৩,০০০ (রেগুলার ৳ ৫,০০০)
কোর্স আউটকাম
এই কোর্স শেষে আপনি বাস্তবে কী কী কাজ করতে পারবেন?
✓ অফিস, ব্যাংক ও স্কুল-মাদ্রাসার ডকুমেন্ট তৈরি
অফিসিয়াল চিঠি, দরখাস্ত, সিভি, স্ট্যাম্প পেপারের চুক্তিনামা, পরীক্ষার প্রশ্নপত্র এবং Mail Merge দিয়ে এক ক্লিকে শত শত প্রবেশপত্র ও আইডি কার্ড তৈরি ও প্রিন্ট করতে পারবেন।
✓ প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাব-নিকাশ ও রিপোর্ট (Excel)
মাসিক বেতন শিট (Salary & Overtime), দোকানের অটোমেটিক ক্যাশ মেমো, মালামালের স্টক হিসাব, রেজাল্ট শিট (GPA) এবং Pivot Table দিয়ে মাসিক রিপোর্ট তৈরি করতে পারবেন।
✓ কম্পিউটার দোকান ও অনলাইন ই-সার্ভিস পরিচালনা
পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ ছবি তৈরি, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, স্ক্যানিং এবং সরকারি-বেসরকারি চাকরির অনলাইন আবেদন (৩০০x৩০০ ছবি ও স্বাক্ষর রিসাইজসহ) নিজেই করতে পারবেন।
✓ ক্লাউড অফিস, AI টুলস ও নিজের পিসি মেইনটেন্যান্স
Google Docs/Sheets/Forms-এ টিমের সাথে কাজ করা, PDF মার্জ করা, ChatGPT দিয়ে দ্রুত চিঠি/ফর্মুলা তৈরি এবং পেনড্রাইভ দিয়ে নিজেই উইন্ডোজ ও সফটওয়্যার সেটআপ দিতে পারবেন।
বিস্তারিত কারিকুলাম
মডিউলভিত্তিক পূর্ণাঙ্গ সিলেবাস
কম্পিউটার অপারেশন, উইন্ডোজ সেটআপ ও ট্রাবলশুটিং
হার্ডওয়্যার পরিচিতি, Windows 10/11 পরিচালনা, ফাইল ও ফোল্ডার ম্যানেজমেন্ট, পেনড্রাইভ বুটেবল করে উইন্ডোজ ইনস্টলেশন, প্রয়োজনীয় সফটওয়্যার ও ফন্ট সেটআপ এবং স্লো পিসি ফাস্ট করার কৌশল।
প্রফেশনাল টাইপিং (বাংলা ও ইংরেজি) ও ফন্ট কনভার্সন
ইংরেজি ও বাংলা টাচ-টাইপিং কৌশল, বিজয় বায়ান্ন (Bijoy) ও অভ্র (Avro Unicode) লেআউট এবং বিজয় থেকে ইউনিকোডে ফন্ট কনভার্টারের ব্যবহার—যাতে কোনো কম্পিউটারেই ফন্ট ভেঙে না যায়।
MS Word — অফিশিয়াল ডকুমেন্টেশন প্রজেক্ট মাস্টারি
অফিসিয়াল চিঠি, দরখাস্ত, সিভি (CV), স্কুল-মাদ্রাসার প্রশ্নপত্র তৈরি (কলাম ও ইকুয়েশন), স্ট্যাম্প পেপার/চুক্তিনামা ফরম্যাটিং, Mail Merge (এক ক্লিকে শত শত প্রবেশপত্র তৈরি) ও নিখুঁত পেজ প্রিন্টিং সেটআপ।
MS Excel — অফিস ও ব্যবসার হিসাব-নিকাশ এবং ডেটা অ্যানালাইসিস
অটোমেটিক ক্যাশ মেমো/ইনভয়েস, মালামালের স্টক হিসাব, স্যালারি ও ওভারটাইম শিট, রেজাল্ট শিট (GPA), জরুরি ফর্মুলা (SUM, IF, COUNTIF, SUMIF, VLOOKUP), Pivot Table রিপোর্ট ও বড় শিট এক পেজে প্রিন্ট করার নিয়ম।
MS PowerPoint — প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইন
অফিস মিটিং, সেমিনার বা কলেজ অ্যাসাইনমেন্টের জন্য আকর্ষণীয় স্লাইড তৈরি, চার্ট ও মিডিয়া যুক্ত করা, অ্যানিমেশন ও ট্রানজিশন এবং প্রেজেন্টেশন PDF এক্সপোর্ট।
আধুনিক ক্লাউড অফিস, ইমেইল ও Smart AI ব্যবহার
Google Docs, Google Sheets ও Drive-এ লাইভ টিমওয়ার্ক, Google Forms দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফরম তৈরি, ফরমাল ইমেইল (CC/BCC), PDF Merge/Compress এবং ChatGPT দিয়ে দ্রুত অফিসিয়াল ড্রাফটিং।
ফটো প্রসেসিং ও অনলাইন ই-সার্ভিস প্র্যাকটিস
স্ক্যানার ব্যবহার, পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ ছবি তৈরি, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, চাকরির আবেদনের ছবি (300×300) ও স্বাক্ষর (300×80) রিসাইজ এবং অনলাইনে চাকরির/ভর্তির ফরম পূরণ।

